মালদা

সারা রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে পালন করা হল বাংলার আবাস বিতরণ দিবস

সারা রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে পালন করা হল বাংলার আবাস বিতরণ দিবস। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে গ্রামগঞ্জের দুস্থ্য মানুষদের জন্য চালু করেছেন আবাস যোজনা প্রকল্প। সেই কারনে ২৯ জানুয়ারী দিনটি বাংলার আবাস বিতরণ দিবস হিসাবে সারা রাজ্যে পালন করা হচ্ছে। আজ মালদা জেলার বিভিন্ন যায়গায় দিনটি পালন করা হয়। এদিন মালদার মানিকচক কমিউনিটি হলে করা হয় একটি অনুষ্ঠান। সেখান উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিক ও গ্রামবাসীরা। জানা গেছে, মালদা জেলাতে ৫০ হাজার মানুষকে টাকা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য। বাড়ি প্রতি দেওয়া হবে ১ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা। এর পাশাপাশি নির্মল বাংলা প্রকল্পের শৌচালয়ও বানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/yZPKEiaMPhQ